শওকত আলীর মৃত্যুতে জাতীয় পার্টির শোক

সোমবার, ১৬ নভেম্বর ২০২০ | ২:১৩ অপরাহ্ণ

শওকত আলীর মৃত্যুতে জাতীয় পার্টির শোক
apps

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার (১৬ নভেম্বর) এক শোকবার্তায় তার প্রতি সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় শওকত আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাপা চেয়ারম্যান।

শোকবার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, কর্নেল (অব.) শওকত আলী ছিলেন অসীম সাহসের প্রতীক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্তজন। কর্নেল (অব.) শওকত আলী আগরতলা ষড়যন্ত্র মামলার ২৬তম আসামি ছিলেন। দক্ষ প্রশিক্ষক হিসেবে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছেন বীর সেনানী শওকত আলী। এক অভিজ্ঞ সদস্য হিসেবে ৫ বার সংসদে অনন্য ভূমিকা রেখেছেন তিনি।

এ ছাড়া শওকত আলীর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান কর্নেল (অব.) শওকত আলী। গত ২৯ অক্টোবর কিডনি, ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতলে (সিএমএইচ) ভর্তি হন। বেশ কয়েক দিন ধরে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ৫ পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে ও এক কন্যার জনক।

পাকিস্তান আমলে ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, তাতে শওকত আলীকেও আসামি করা হয়। তিনি মুক্তিসংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।

Development by: webnewsdesign.com