লোহাগাড়ায় ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ জন

শনিবার, ১৪ নভেম্বর ২০২০ | ৭:১০ অপরাহ্ণ

লোহাগাড়ায় ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ জন
apps

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৭ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন, চট্টগ্রামের চন্দনাইশের বরকল এলাকার মৃত নুরুল মেম্বারের ছেলে শাহাদাত হোসেন প্রকাশ রাসেল (৩৭) ও মানিকগঞ্জের ঘিওর থানার তরা বানিয়াজুড়ীর কাজী আলতাফ হোসেনের ছেলে মেহেদী হাসান (২৬)।

শনিবার (১৪ নভেম্বর) চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসব বিষয় নিশ্চিত করে লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া বলেন, মাদক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে উক্ত দুইজনকে আজকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Development by: webnewsdesign.com