লালমনিরহাট-২ আসনে “দেশ গড়ার পরিকল্পনায়” ছাত্রদলের শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ | ৭:৪৮ অপরাহ্ণ

লালমনিরহাট-২ আসনে “দেশ গড়ার পরিকল্পনায়” ছাত্রদলের শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
apps

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী লালমনিরহাট জেলা আওতাধীন (কালীগঞ্জ ও আদিতমারী) উপজেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারী) কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজ অডিটোরিয়াম হল রুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে (কালীগঞ্জ ও আদিতমারী) উপজেলা ছাত্রদল।

কর্মশালায় কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিনুর রহমান মতিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাফি ইসলাম।

এ সময় কর্মশালাটিতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজ্জাকুর ইসলাম রাজ্জাক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জয়নাল আবেদিন পলাশ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হোসেন, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী ইসলাম খন্দকার।

এসময় আরও উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম, সদস্য সচিব আমীর হামজা নান্নু, আদিতমারী উপজেলা যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ আদনান মাহী সহ দুই উপজেলার কলেজ ও বিভিন্ন স্তরের ছাত্রদলের নেতা কর্মীরা।

অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী বাংলাদেশের উন্নয়ন, রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা, ফ্যামিলি কার্ড নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ সময় বক্তারা বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই “দেশ গড়ার পরিকল্পনা” প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আজকের কর্মশালায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আমরা সম্মিলিতভাবে এই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা রোকন উদ্দিন বাবুল কে বিপুল ভোটে বিজয়ী করে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করবো।

এ সময় বক্তৃতা আরও বলেন, দেশ গঠনে শিক্ষিত ও সচেতন ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Development by: webnewsdesign.com