লালমনিরহাটে বাবুলের হাত ধরে বিএনপিতে যোগ দিলেন ৬১ ইউপি সদস্য

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ | ৪:১১ অপরাহ্ণ

লালমনিরহাটে বাবুলের হাত ধরে বিএনপিতে যোগ দিলেন ৬১ ইউপি সদস্য
apps

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের ৬১ জন সদস্য (মেম্বার) জাতীয়তাবাদী দল (বিএনপিতে) যোগদান করেছেন।

বুধবার (৭ জানুয়ারী) রাত ১০ টার দিকে জেলা বিএনপির সহ-সভাপতি ও লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে ইউপি সদস্যরা ফুলের তোড়া ও ধানের শীষ দিয়ে রোকন উদ্দিন বাবুলকে শুভেচ্ছা জানান এবং বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। জানা গেছে, গত ইউপি নির্বাচনের সময় তারা সবাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন।

“গত ১৭ বছরে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে লুটপাট ও দুর্নীতির খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে নির্বাচিত হলে এই অঞ্চলের সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন নিশ্চিত করা হবে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com