লাইসেন্স না থাকায় দিনাজপুরের খানসামায় দুটি করাতকল (স’মিল) মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া করাতকল দুটিকে বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে খানসামা উপজেলার গোবিন্দপুর ও চৌরঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, খানসামায় করাতকলের মালিকদের লাইসেন্স করার জন্য একাধিকবার নির্দেশ দেওয়া হয়। এর পরেও তারা লাইসেন্স ছাড়াই করাতকল চালিয়ে যাচ্ছেন। তাই করাতকল লাইসেন্স বিধিমালা-২০১২ অনুসারে করাতকল- মালিক প্রফুল্ল রায়কে ১০ হাজার ও আব্দুল কুদ্দুসকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং করাতকল দুটির কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন ইউএনও।
Development by: webnewsdesign.com