লক্ষ্মীপুরে সদর উপজেলার উপ-নির্বাচন ২০ অক্টোবর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ | ১২:৩০ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে সদর উপজেলার উপ-নির্বাচন ২০ অক্টোবর
apps

লক্ষ্মীপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ও রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক ও রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক বিশ্বাস নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ থেকে ২৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তার সংশ্লিষ্ট কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল, ২৬ সেপ্টেম্বর বাছাই, ০৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২০ অক্টোবর ভোটগ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক জানান, চন্দ্রগঞ্জ ও কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যানদের মৃত্যুজনিত কারণে নির্বাচন কমিশন ইউনিয়ন দুটির চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে এ তফসিল ঘোষণা করা হয়।

প্রসঙ্গত: গত ১৪ জুলাই রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান কামাল ও ১৬ আগস্ট চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা আক্রান্ত হয়ে মারা যান।

Development by: webnewsdesign.com