লক্ষ্মীপুরে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ | ৬:৫৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ
apps

লক্ষ্মীপুরে ক্যান্সার, লিভার, থ্যালাসোমিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ও নিবন্ধিত সেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

 

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ, মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।

জানা গেছে, লক্ষ্মীপুরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৭৩ জনের মাঝে ৫০ হাজার টাকা করে ৮৬ লাখ ৫০ হাজার এবং ৫৭ টি সেচ্ছাসেবী সংগঠনের মাঝে ১৪ লাখ ৮০ হাজার টাকা চেক বিতরন করা হয়েছে।

Development by: webnewsdesign.com