লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিন চরআবাবিল ইউনিয়নে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে আড়াইশ বোতল বিয়ার উদ্ধার ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান ঢালীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে ইউনিয়নে গজারিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান গজারিয়া গ্রামের ফজলুল করিম ঢালীর ছেলে।
লক্ষ্মীপুর ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ঢালী দির্ঘদিন ধরে হায়দরগঞ্জ এলাকায় মাদকের ব্যবসা ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে ডিবির ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে বাড়ীর ভিতর মাটি খুড়ে আড়াইশ বোতল বিয়ার ক্যান উদ্ধারসহ মিজানকে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান ঢালী মাদক ব্যবসার আড়ালে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার অভিযোগ ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার ও আড়াইশ বোতল বিয়ার ক্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Development by: webnewsdesign.com