রূপগঞ্জে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | ৮:২৩ অপরাহ্ণ

রূপগঞ্জে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান
apps

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপরাধ দমনে বৃহস্পতিবার সকাল ১০টায় ভুলতা ফাঁড়ি এলাকায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী এর নেতৃত্বে অবৈধ মোটরসাইকেল বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ অভিযান শুরু হয়ে চলে ১২টা পর্যন্ত। অভিযানে কয়েক শতাধিক মোটর সাইকেল আটক করে তাদের কাগজপত্র যাচাই বাছাই করে বিভিন্ন অপরাধে ১৭ টা মামলা দিয়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় কাগজপত্র না থাকায় আরো ২ টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

এসময় উপস্থিত থাকেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল ‘গ”) মোঃ মাহিন ফরাজী, ভুলতা ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান মোল্লা, ট্রাফিক পুলিশ ইনস্পেক্টর মোঃ মনিরুল ইসলাম ও সার্জেন্ট রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনায় অংশ নেয়। এসময় ডিবি পুলিশের প্রায় ২০জন সদস্য ও ফাঁড়ি পুলিশের সদস্যরা অংশ নেয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদ পারভেজ চৌধুরী বলেন, এলাকায় অবৈধ মোটর সাইকেল দিয়ে ছিনতাই, মাদক পাচার সহ বিভিন্ন অপরাধ বন্ধের লক্ষে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com