বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের মিছিলে পুলিশী হামলার প্রতিবাদে কুড়িগ্রামের কৃতি রাজনীতিবিদ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ ১৫জন নেতাকর্মী গুরুতর আহত হওয়ায় বিক্ষোভ ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
আজ রোববার সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি’র সহ-সভাপতি গোলাম মোস্তফা’র সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, স্বচ্ছা সেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, যুব দলের মাসুম পারভেজ তারা। ছাত্র দলের সভাপতি আমিমুল ইহসান, কৃষক দলের আহ্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন এবং কুড়িগ্রামের কৃতি রাজনীতিবিদ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ ১৫জন নেতাকর্মীর উপর পুলিশী হামলার তীব্র নিন্দা জানান।
Development by: webnewsdesign.com