রাস্তা পারাপাড় হতে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

শনিবার, ২০ মার্চ ২০২১ | ৮:৫৫ অপরাহ্ণ

রাস্তা পারাপাড় হতে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু
apps

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাস্তা পারাপাড় হতে গিয়ে ট্রাকের ধাক্কায় অনুরাধা বিশ্বাস বৈশাখী (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বুধন্তী এলাকায় সড়ক এ ঘটনা ঘটে। সে বুধন্তী গ্রামের লিটন চন্দ্র বিশ্বাসের মেয়ে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুপুরে শিশুটি সড়ক পাড়াপাড় করতে গেলে ঢাকা থেকে সিলেট গামী পন্যবাহী ট্রাকটি-(ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯১) তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় শিশুটিকে হাসপাতলে নেয়ার পথে সে মারা যায়।

এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। আটক বিপ্লব খন্দকার (২৮) ঝিনাইদহ জেলার খন্দকার নজরুল ইসলামের ছেলে।

Development by: webnewsdesign.com