রাষ্ট্রীয় সফরে দোহায়:কাতার আমিরের সঙ্গে বৈঠক তুরস্কের প্রেসিডেন্ট

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ | ১:৩৯ অপরাহ্ণ

রাষ্ট্রীয় সফরে দোহায়:কাতার আমিরের সঙ্গে বৈঠক তুরস্কের প্রেসিডেন্ট
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি
apps

আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে কাতার আমিরের সঙ্গে বৈঠক করতে দোহায় এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।গতকাল বুধবার (৮ অক্টোবর) একদিনের রাষ্ট্রীয় সফরে দোহায় পৌঁছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এসময় কাতারের প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী খালিদ বিন মুহাম্মাদ আল আতিয়াহর নেতৃত্বে উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। খবর আলজাজিরার।

এ সময় প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ছিলেন অর্থ মন্ত্রী বেরাত আল বায়রাক, প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার, যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মেহমেত কাসাপগলু, জাতীয় গোয়েন্দা সংস্থা প্রধান হাকান ফিডান, যোগাযোগ বিভাগের মহাপরিচালক ফাহরেটিন আলতুন ও প্রেসিডেন্টের মুখপাত্র ইবরাহিম কালিনসহ অন্যান্য উচ্চপদস্থ অফিসিয়াল কর্মকর্তারা। এর আগে তাঁরা কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমদ আল সাবাহকে সদ্য প্রয়াত আমির শেখ সাবাহ আহমদ আল সাবাহের শোক জানাতে কুয়েতে সফর করেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে প্রেসিডেন্ট এরদোয়ান আঞ্চলি সমর্ক উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধি বিষয়ে দ্বি-রাষ্ট্রীয় বৈঠক করেন।
(সূত্র : আল জাজিরা)

২০১৭ সালের ৫ জুন উপসাগরীয় সংকট তৈরির পর থেকে আংকারা ও দোহার মধ্যে দৃঢ় সম্পর্ক তৈরি হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কিছু অভিযোগ করে কাতারের ওপর অবরোধ আরোপ করে এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এমনকি খাদ্যসহ অন্যান্য সামগ্রি রপ্তানিও বন্ধ করে দেয় অবরোধকারী দেশগুলো।

অবরোধের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তুরস্ক প্রয়োজনীয় খাদ্য দিয়ে একটি কার্গো বিমান দোহায় পাঠায়। এর আগে ২০১৬ সালে তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে সমর্থন প্রকাশ করেন কাতারের আমির শেখ তামিম।

Development by: webnewsdesign.com