ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ২৮২ বার পঠিত
রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

 

আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কের ইস্তাম্বুল শহরে গোকেন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি পরিবহন বিমান। এতে বিমানটি ভেঙে কয়েক টুকরা হয়ে পড়ে। এরপরও কেউ নিহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, বুধবার (৫ ফেব্রুয়ারি) তুরস্কের একটি অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ সময় বিমানটির একপাশে আগুন ধরে যায়।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি কয়েক টুকরা হয়ে গেছে। বিমানের বড় একটি ফাটল দিয়ে বের হয়ে আসছে যাত্রীরা।

দুর্ঘটনা সম্পর্কে তুরস্কের পরিবহনমন্ত্রী জানান, এই বিমানে ১৭৭ জন আরোহী ছিল। বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কেউ নিহত হননি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa