রাণীশংকৈলে নবম শ্রেনীর ছাত্র ঝালমুড়ি বিক্রি করে চালান সংসার ও পড়াশোনা

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ | ৬:১২ অপরাহ্ণ

রাণীশংকৈলে নবম শ্রেনীর ছাত্র ঝালমুড়ি বিক্রি করে চালান সংসার ও পড়াশোনা
apps

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে পৌর শহরের রংপুরিয়া মার্কেটের সাদেকুলের ছেলে জহরুল নবম শ্রেণীর ছাত্র ঝালমুড়ি বিক্রি করে চলে সংসার ও পড়াশোনা খরচ । শনিবার (২৬ সেপ্টেম্বর) রাণীশংকৈল সোনালী ব্যাংকের সামনে চোখ পড়ে যায় । ছোট একটি ছেলে ঝালমুড়ি বিক্রি করছে ।

তাকে প্রশ্ন করলে তুমি এত অল্প বয়সে ঝালমুড়ি বিক্রি কর কেন । বাবা নাই পড়াশোনা কর না। এমন প্রশ্নে জহরুল বলে উঠল জি আমি পড়ালেখা করি । উপজেলার দাখিল মাদরাসার নবম শ্রেণীর ছাত্র । আমার বাবা একজন গরিব অসহায় মানুষ । আমরা তিন ভাই আমি বড় । আমার বাবা ঘাস বিক্রি করে সংসার চালায় । আমার পড়াশোনা খরচ যোগাতে পারে না । তাই আমি ঝালমুড়ি বিক্রি করে পড়াশোনা খরচ যোগায় পাশাপাশি কিছু টাকা সংসারে দেয় ।

এ বিষয়ে জহরুলের বাবা সাদেকুলের সঙ্গে কথা বললে যে আপনি এত অল্প বয়সে ছেলেকে ফুটপাতে দোকান করান কেন । তিনি বলে উঠলো আমি ঘাস বিক্রি করে সংসার চালায়। ছেলের পড়াশোনা খরচ কি ভাবে দিব। আমার তিন সন্তান স্ত্রী সহ পরিবারের সংখ্যা পাঁচ জন । করোনা আসাতে সেই রকম কাজ কর্ম পায় না । তাই ছেলে সকালে কোচিং করে আর রাতে ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করে। এবং এই করোনা ভাইরাস আসার পর অনেক নেতার দ্বারে দ্বারে গেছি । সবাই দিব দিব বলে আশ্বাস দিছে কিন্তু আজ পর্যন্ত কেউ পাশে এসে দাঁড়ায় নি । দুঃখের কথা খুব কষ্টে চলে আমার সংসার।

Development by: webnewsdesign.com