ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে টানা ৫ দিন ব্যাপক হারে বৃষ্টি থাকার কারণে ঘর বন্দি হয়ে পড়েছে হাজারো পরিবার । গত ২২ থেকে ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার থেকে শনিবার) উপজেলার কুলিক নদী আবারও প্লাবিত হয়েছে হাজারো পরিবার । এতে নদীপাড়ের কুলিক পাড়াসহ উপজেলার আমজুয়ান, লেহেম্বা,কোচল,নন্দুয়ার, শিংপাড়া ও আরো কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার বিশেষত মাটির ঘর ধসে পড়ে গেছে এবং কাঁচা বাড়িঘর, মালামাল ও ফসলের ব্যাপক ক্ষতিও হয়েছে। প্রাণ বাঁচাতে কুলিকপাড়া ও আশপাশের বসতির লোকজন নিকটবর্তী রাণীশংকৈল ডিগ্রি কলেজে আশ্রয় কেন্দ্র হিসেবে এসে আশ্রয় নিয়েছেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিগ্রী কলেজ মাঠে আশ্রয় নেয়া বন্যার্তদের মাঝে ১০ কেজি করে চাল, ও ১ কেজি করে ডাল, বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেফালি বেগম , উপজেলা সহকারি কমিশনার( ভূমি) প্রীতম সাহা, অধ্যক্ষ তাজুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলি তাজউদ্দীন, রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি প্রমুখ। প্রসঙ্গত বন্যায় বিভিন্ন স্থানে বাড়িঘর ও রাস্তা ভেঙে যাওয়ায় যানবাহন ও মানুষের চলাচলে দূর্ভোগ সৃষ্টি হয়েছে।
ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে ডুবে যাওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষতির আশংকা করছেন। ক্ষতিগ্রস্তরা তাদের মাঝে আরো ত্রান সাহায্যের প্রয়োজন আছে বলে জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা জানান, প্রয়োজন হলে বন্যার্তদের মাঝে আরো ত্রানসামগ্রী বিতরণ করা হবে।
Development by: webnewsdesign.com