রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রবিবার, ০৪ অক্টোবর ২০২০ | ৬:২৩ অপরাহ্ণ

রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
apps

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচন উপলক্ষে এবং নৌকা মার্কা বিজয়ের লক্ষে নওগাঁর রাণীনগর উপজেলার পারইল হাইস্কুল মাঠে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পারইল ইউনিয়ন শাখা আওয়ামীলীগের আয়োজনে রোববার (৪ অক্টোবর দুপুরে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: মো: দুলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলহাজ আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল উসলাস খান রাজু ।

অন্যদের মধ্যে নওগাঁ জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক বাবু রঞ্জিত চন্দ্র সরকার,রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, সাবেক সচিব ড: ইউনুছ আলী প্রামানিক,রাণীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা পারভিন,ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু,পারইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান,ইউনিয়ন যুবলীগের সভাপতি সোবহান আলী,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওয়াসিম আকরাম ও সাধারন সম্পাদক হাবিব হাসান প্রমূখ।

Development by: webnewsdesign.com