নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন। সোমবার দুপুরে পরিষদে চেয়ারম্যানের কক্ষে আনুষ্ঠানিকতার মাধ্যমে চেয়ারে বসেন তিনি।
জানা গেছে, নওগাঁ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি ইসরাফিল আলম গত ২৭ জুলাই মারা গেলে এই আসন শুন্য ঘোষনা করে আগামী ১৭ অক্টোবর উপ-নির্বাচনের ভোট গ্রহনের দিন ধার্য করে নির্বাচন কমিশন। এই আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন পত্র তোলেন রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল।
এর পর দলটি আনোয়ার হোসেন হেলালকে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে চুরান্ত করে। প্রার্থীতা ঘোষনার পর গত ৮ সেপ্টেম্বর নিয়ম অনুযায়ী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আনোয়ার হোসেন হেলাল। ওই দিনই সংশ্লিষ্ঠ মন্ত্রনালয় পদটি শুন্য ঘোষনা করে ।
এরপর গত ৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা পারভিকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হলে সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ভার গ্রহন করেন চেয়ারে বসেন তিনি। এসময় সদ্য বিদায়ী চেয়ারম্যান ও আওয়ামীলীগের মনোনীত এমপি পদপ্রার্থী আনোয়ার হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসানাত খান হাসানসহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন জানান, পরবর্তি নির্বাচিত চেয়ারম্যান দায়িত্বভার গ্রহনের আগ পর্যন্ত ফরিদা পারভিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
Development by: webnewsdesign.com