রাজশাহী নগরীতে গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনায় চার গরুর মৃত্যু হয়েছে। এসময় আগুনে ঝলসে গেছে আরো ৪টি গরু। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে মহানগরীর লক্ষ¥ীপুরের টিভিপুকুর এলাকায় রফিকুল ইসলাম ভুট্টুর গোয়াল ঘরে অগ্নিকান্ডে এ ঘটনা ঘটে
গরুর মালিক রফিকুল জানান, রাত সাড়ে ১২ টার দিকে গোয়াল ঘরের পাশে রান্না শেষে বাসায় যান তারা। পাশাপাশি দুই বাসার রান্নাঘর আছে সেখানে। রাত আনুমানিক ৩ টার দিকে রফিকুলের বাসার জানালার থাই দিয়ে আগুন দেখতে পান তিনি। অতঃপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গোয়ালে থাকা চার টা গরু মারা যায়। সে সাথে আরো চার টা গরু আগুনে ঝলসে যায়।
রফিকুল আরো জানান, আগুণের সূত্রপাত এখন পর্যন্ত জানা যায়নি তবে এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি জিডি করা হয়েছে।
Development by: webnewsdesign.com