রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৬৪ জনের করোনা শনাক্ত

মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ | ৬:২৭ অপরাহ্ণ

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৬৪ জনের করোনা শনাক্ত
apps

রাজশাহী বিভাগে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছেই। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার বিভাগের রাজশাহীতে ৩২ জন, নাটোরে চারজন, বগুড়ায় ২০ জন এবং পাবনায় আটজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ৩৮ জন করোনা রোগী সুস্থও হয়েছেন।

এদের মধ্যে ৩৪ জনেরই বাড়ি পাবনা। বাকি চারজনের বাড়ি বগুড়া। সোমবার বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪০০ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ১৯২ জন। এদের মধ্যে ২৪ হাজার ৫৭৪ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৪৪ জন করোনা রোগী।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৩

Development by: webnewsdesign.com