রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ১৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। শনিবার (১৩ মার্চ) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিভাগের রাজশাহীতে তিনজন, নওগাঁয় চারজন, বগুড়ায় তিনজন এবং সিরাজগঞ্জে তিনজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ১৬ জন করোনা রোগী সুস্থও হয়েছেন।
এদের মধ্যে ১০ জনের বাড়ি পাবনা। এছাড়া রাজশাহীর চারজন এবং বগুড়ার দুইজন সুস্থ হয়েছেন। শুক্রবার বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৮ জনের মৃত্যু হয়েছে।
বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৮২২ জন। এদের মধ্যে ২৪ হাজার ৪২৭ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১২ জন কোভিড-১৯ রোগী।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৩
Development by: webnewsdesign.com