রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে মহানগরীর অলোকার মোড় এলাকায় এই ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিযন্ত্রণে রাজশাহী ফাযার সার্ভিসের
কর্মীরা প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
রাজশাহী ফাযার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর উপ-সহকারী পরিচালক জাকির হোসন গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করে বলেন, আজ সকাল ৯টার দিকে আগুনের খবর পেয়ে প্রথমে রাজশাহী সদর দফতর থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয থেকে আরও একটি ইউনিট যোগদিয়ে আগুন নিযন্ত্রণে আনতে তাদের সঙ্গে যোগ দেয়। কর্মীরা প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
চেম্বার ভবনের সাততলা ওই ফ্লোরে গ্রিন রিয়েল স্টেট কোম্পানির অফিসে আগুন লাগে। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এখন বলা যাচ্ছে না । তদন্তর শেষে জানিয়ে দেওয়া হবে।
অগ্নিকাণ্ড সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Development by: webnewsdesign.com