ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহীর বাগমারায় গাঁজাচাষী সালাম গ্রেপ্তার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০   ৩৩২ বার পঠিত
রাজশাহীর বাগমারায় গাঁজাচাষী সালাম গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা থানা পুলিশ অভিযান চালিয়ে আব্দুস সালাম (৩৮) নামের এক গাঁজাচাষীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সুজনপালশা গ্রামের মৃত- মহির উদ্দীন প্রামানিকের ছেলে।

বাগমারা থানার পুলিশ জানায়, উপজেলার সুজনপালশা গ্রামের আব্দুস সালাম তার পানবরজে দীর্ঘদিন থেকে গাঁজাচাষ করে আসছে। এমন খবরের ভিত্তিত্বে সোমবার রাতে থানার উপ-পরির্দশক (এসআই) সনজিব বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সুজনপালশা গ্রামে যায় এবং গাঁজাচাষী আব্দুস সালামকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আব্দুস সালাম গাঁজাচাষের কথা স্বীকার করেন। তার তথ্যের ভিত্তিতেই পুলিশ আব্দুস সালামের পানবরজ থেকে গাঁজার গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই পুলিশ বাদী হয়ে আব্দুস সালামকে আসামী করে থানায় মাদকদ্রব্য নিয়নন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, আব্দুস সালাম দীর্ঘদিন থেকে তার পানবরজে গাঁজাচাষ করে আসছে। সে তার চাষকৃত গাঁজা গুলো এলাকার যুবকদের মাঝে বিক্রি করে এলাকার পরিবেশ নষ্ট করছে।

এমন খবর পুলিশের কাছে আসা মাত্রই সেখানে অভিযান গাঁজাচাষী আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তার পানবরজ থেকে চাষকৃত গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুস সালামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa