রাজশাহীর পুঠিয়া উপজেলার নওপাড়া গ্রামের একটি আমের বাগান থেকে ওইর বক্স (৫০) নামের এক গরু ব্যাবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পুঠিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রথমিক ভাবে ধারণা করা হয়েছে দুই পায়ের রগ কেটে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এলাকবাসী জানায়, রাজশাহী জেলার পুঠিয়ার ভালুকগাছী ইউনিয়নের নওপাড়া গ্রামের গরু ব্যাবসায়ী ওইর বক্স সোমবার দুপুরে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়ীতে ফেরেনি। সকালে ওইর এর বাড়ীর পার্শ্বেই আজি প্ররামানিকের আমের বাগানে তার লাশ দেখেতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে, থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এবিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, রাজশাহী জেলার পুঠিয়ার ভালুকগাছী ইউনিয়নের নওপাড়া গ্রামের গরু ব্যাবসায়ী ওইর বক্স সোমবার দুপুরে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়ীতে ফেরেনি। সকালে ওইর এর বাড়ীর পার্শ্বেই আজি প্রামানিকের আম বাগানে তার লাশ দেখেতে পায় স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেয়।
ওসি আরো জানায়, লাশটির দুই পায়ের রগ কাটা চিহ্ন রয়েছে। আর ধারণা করা হচ্ছে তাকে শ্বসরুদ্ধ করে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
Development by: webnewsdesign.com