রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মীদের মারপিট, জামায়াত সম্পৃক্ততা, মাদক-সন্ত্রাসের সাথে সংশ্লিষ্টতা, সরকারী কাজে নানারকম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১১টায় রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
কাটাখালি পৌরবাসীর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পবা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জহুরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন- কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী হত্যা মামলার আসামী।
তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের মারপিট করেন। ২০১০ সালে জামায়াত নেতার টাকায় বিদ্র্রোহী প্রার্থী হয়ে নিবাচনেও অংশ নিয়েছিলেন। এছাড়াও তিনি ও তার লোকজন মাদক সন্ত্রাসের সাথে জড়িত। এমনকি পৌরসভার এ্যাম্বুলেন্সটি জনগণের কাজে ব্যবহার না করে মাদক পরিবহণের কাজে ব্যবহার করা হয়।
Development by: webnewsdesign.com