রাজশাহীর তানোর উপজেলার বন্যার পানির নিচে রোপান আমন ধান তানোর উপজেলার বিল কুমারী বিলের নিম্ন এলাকায় রোপন করা কয়েকশ’ হেক্টর জমির রোপা আমন ধান পানির নিচে তলিয়ে যাওয়া কৃষকের স্বপন্ন এখন পানির নিচে। অপর দিকে কুঠি পাড়া, শীতলী পাড়া ও ড্রেন পাড়াসহ নিম্ন এলাকার দরিদ্র জনগোষ্ঠীর ঘর-বাড়িতে বন্যার পানি ঢুকতে শুরু করায় আতংকে দিন কাটাচ্ছেন অর্ধশত পরিবার।
কৃষকরা জানান, বিল কুমারী বিলের ধার ঘেষে নিম্ন এলাকায় প্রতি বছরের ন্যায় এবছরও কৃষকরা রোপা আমান ধান রোপন করেছেন। এবছর টানা বর্ষন ও বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় বিল কুমারী বিলের ধারের কয়েক’শ হেক্টর জমির রোপা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে।
জানা যায় তালন্দ এলাকার লবাতলা ব্রিজের পশ্চিমের মাঠে রোপন করা রোপা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। সেই সাথে বিল কুমারী বিলের ধারের তালন্দ, কামারগাঁ, দমদমা, গোকুল, ধানতৈড়, কান্টা পুকুর, গুবির পাড়ার পূর্ব দিকের জমি কুঠি পাড়ার নিচের জমি পানির নিচে তলিয়ে গেছে।
সেই সাথে আমশো, জিওল, ভন্দ্রখন্ড, বুরুজ এলাকাসহ নিম্ন এলাকায় রোপন করা কয়েক হাজার হেক্টর জমির রোপা আমন ধান পানির নিচে তুলিয়ে গেছে। ফলে এসব এলাকার কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। তারা সরকারের সহায়তার দাবি জানিয়েছেন।
এবিষয়ে কৃষি তানোরের কর্মকর্তা আলী রেজা বলেন, বৃষ্টি না হলে ২/৪দিনের মধ্যেই বিলের পানি কমতে শুরু করবে, যদি ২/৪দিনের মধ্যে পানি কমে যায় তাহলে জেগে উঠা ধানের তেমন ক্ষতি হবেনা। তিনি বলেন, ৮ হেক্টর জমির রোপা আমন ধান তানোর বিল কুমারী বিলের পানির নিচে তলিয়ে যাওয়া রিপোর্ট প্রেরণ করা হয়েছে।
Development by: webnewsdesign.com