রাজশাহীতে মানছে না লকডাউন, খুলেছে মার্কেট, দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা

মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১ | ৬:২৮ অপরাহ্ণ

রাজশাহীতে মানছে না লকডাউন, খুলেছে মার্কেট, দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা
apps

করোনার সংক্রমণ রোধে রাজশাহীতে দ্বিতীয় দিনের লকডাউন চলছে। লকডাউন না মেনেই দোকান খুলেছেন রাজশাহীর ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে সাহেব বাজারের আরডিএ মার্কেটের দোকানগুলো খুলেছেন। তবে দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি কম দেখা গেছে।

দেখা গেছে- আরডিএ মার্কেট দেখা গেছে ভেতর কাপড়সহ বিভিন্ন জিনিসের দোকানগুলো খোলা। ব্যবসায়ীরা দোকানগুলো খোলা রাখলেও নেই ক্রেতা। দোকান খুলে অনেকটাই অসল সময় কাটাতে দেখা গেছে ব্যবসায়ীদের। তাদের দাবি ক্রেতারা জানে না দোকান খোলা আছে। বিষয়টি জানা জানি হলে ক্রেতার সংখ্যা আরও বাড়বে।

ব্যবসায়ীরা জানান, দোকান খোলা রাখা হয়েছে। এখানে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। যে ক্রেতা মাস্ক ছাড়া দোকানে আসবে তার কাছে পণ্য বিক্রি করা হবে না। এছাড়া ক্রেতারা এখনও জানানে না যে দোকান খোলা আছে। সেই কারণেই মূলত ক্রেতা কম।

এদিকে রাজশাহী নগরীর প্রধান সডকগুলোতে গণপরিবহন চলাচল না করলেও ব্যক্তিগত গাড়ি, রিকশা, সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেল দাপিয়ে বেড়াচ্ছে। এসব যান চলাচল বন্ধে পুলিশের ট্রাফিক বিভাগের তেমন তৎপরতাও দেখা যায়নি।

তবে পুলিশের ট্রাফিক বিভাগ সংশ্লিষ্টদের দাবি, গুরুত্বপূর্ণ সডকগুলোতে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন। খুব বেশি গুরুত্বপূর্ণ কাজ ছাডা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। ফলে সোমবারের তুলনায় কম চলাচল করতে দেখা গেছে।

লকডাউনের দ্বিতীয় দিনে বিভিন্ন স্থানে বিধিনিষেধ মানার ক্ষেত্রে দেখা গেছে ‘ঢিলেঢালা’ভাব। আর তা মানাতেও খুব বেশি কড়াকড়ি দেখা যায়নি । সীমিত পরিসরে সরকারি অফিস-আদালতের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খোলা ছিল। নিধিনিষেধ মেনে অধিকাংশ শপিং মল বন্ধ রাখা হলেও লকডাউন প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের ।

কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উম্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করার কথা ছিল। তবে মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকার চিত্র দেখা গেল আগের মতই। লকডাউনের দ্বিতীয দিন রড-সিমেন্ট ও টাইলসের দোকানও খোলা দেখা গেছে।

রাজশাহীতে জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ থাকলেও কঠোরভাবে লকডাউন মেনে চলাতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। সড়কে বাস না চললেও রিকশা অটোরিকশা ও সিএনজি চলছে।

তবে এইসব পরিবহনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের উঠতে ও সামাজিক দূরত্ব মেনে চলতে নির্দেশনা দিচ্ছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। কোথাও যানবাহনে দুই-তিনজনের অধিক দেখলে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৬

Development by: webnewsdesign.com