রাজশাহীতে বিভাগে মোট শনাক্ত ১৮ হাজার ৮২৪: মৃত্যু বেড়ে ২৮১

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | ৩:৩৮ অপরাহ্ণ

রাজশাহীতে বিভাগে মোট শনাক্ত ১৮ হাজার ৮২৪: মৃত্যু বেড়ে ২৮১
apps

রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে বগুড়ায় দুইজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘন্টয় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩৯ জন।

গতকাল শনিবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮২৪ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৮১ জন এবং সুস্থ্য হয়েছেন ১৪ হাজার ৬৭৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৮০১ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা: গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা: গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ১৩ জন, নাটোরে ১৮ জন, বগুড়ায় ৩৪ জন ও সিরাজগঞ্জে ১১ জন। তবে চাঁপাইনবাবগঞ্জে, নওগাঁয়, জয়পুরহাটে ও পাবনায় এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।

 

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ১২৯ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৭৪০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৩৮ জন, নওগাঁয় ১ হাজার ২১৭ জন, নাটোরে ৯২৪ জন, জয়পুরহাটে ১ হাজার ১১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৩ জন ও পাবনায় ১ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৮১ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৭০ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৪ হাজার ৬৭৯ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ৫৯২, চাঁপাইনবাবগঞ্জে ৬২৩ জন, নওগাঁয় ১ হাজার ৮৬ জন, নাটোরে ৭১৭ জন, জয়পুরহাট ২৩০ জন, বগুড়ায় ৬ হাজার ৮২ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৪০৮ জন ও পাবনায় ৯৪১ জন।

Development by: webnewsdesign.com