রাজশাহীতে দুই দফা দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) জেলা শাখার কর্মবিরতি পালন হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে মহানগরীর কোর্ট চত্বর জেলা প্রশাসকের মূল ফটকের সামনে মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে এ কর্মবিরতি পালন করে।
এসময় উপস্থিত ছিলেন, কর্মবিরতিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) রাজশাহী জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান মিজির নেতৃত্বে অংশ নেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা (বাবু), সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সৈকত সরকার, দপ্তর সম্পাদক মাসুদ করিম, উপদেষ্টা মুন্তাজ আলী প্রমুখ।
Development by: webnewsdesign.com