জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের রেজিস্ট্রার ডা. আবদুল্লাহ আল মামুনের অবিলম্বে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে রামেক হাসপাতালের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাক্ষ নওশাদ আলী, সাচিবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ তবিবুর রহমান শেখ, স্বাচিপ নেতা ডা. মাহমুদুন খান বাদশা, খলিলুর রহমান, জেলা স্বাচিপ জেলা সভাপতি ডা. চিন্ময় কান্তি দাস প্রমুখ।
উল্লেখ্য’ ডাঃ মামুন রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের ছাত্র ছিলেন বলে জানা গেছে। গত ৯ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আদাবরের মাইন্ড এইড নামে একটি মানসিক স্বাস্থ্য হাসপাতালের মারধরের ঘটনা ঘটে। সেখানে চিকিৎসা নিতে যাওয়া আনিসুল করিম নামে এক সিনিয়র সহকারী পুলিশ সুপারকে ভর্তি করানোর কয়েক মিনিট পরই তাকে অচেতন অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এরপর হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যার এই মর্মান্তিক ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয় জনকে আটক করার পাশাপাশি পুলিশ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৭ নভেম্বর মঙ্গলবার ভোর ৫ টায় সাদা পোশাকের পুলিশের একটি দল তাঁকে তার বাসা থেকে আটক করে নিয়ে যায়।
Development by: webnewsdesign.com