রাজশাহী কাটাখালীর জয়পুর এলাকায় গত শনিবার দিবাগত রাতে (১৪) বছরের এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। একই এলাকার বখাটে যুবক শাহিনুর (২৭) ওই কিশোরীর বাড়িতে একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা করে। মঙ্গলবার এ বিষয়ে কাটাখালি থানায় একটি আভিযোগ দয়ের করেন পরিবারের সদস্যরা।
কিশোরীর মায়ের অভিযোগ , থানায় অভিযোগ দেয়ার পরে। কাঁটাখালি থানা পুলিশ বাড়িতে পুলিশ গিয়ে তদন্ত করে করেগেছেন। এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে ওই তরুণীর রুম থেকে।
এ ঘটনায় মঙ্গলবার গ্রাম্য শালিস বসে, গ্রামের মন্ডল শাহিনুরকে ১০ টি জুতার বারি ও ৩০ হাজার টাকা জরিমানা করে ওই মেয়ে কে দিতে বলে।
তিনি আরো জানান, কিন্তু সেই মিমাংসা মেনে না নিলে মঙ্গলবার সন্ধ্যার পর তরুণীর মাকে মারধোর করে মন্ডলসহ বেশ কয়েকজন বলে অভিযোগ করেন তরুণীর মা। এঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা কাঁটাখালি থানায় অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, মেয়েটিকে শ্লীতাহানী করেছে বলে সে পুলিশকে জানিয়েছে। সালিশ বৈঠক বসেছিলো। তবে মেয়েটি মানেনি। তারা পরে থানায় আসে অভিযোগ করেছে। এ বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।
Development by: webnewsdesign.com