রাজধানী থেকে ৬৫ লক্ষ টাকার হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুধবার, ৩১ মার্চ ২০২১ | ২:৪৫ অপরাহ্ণ

রাজধানী থেকে ৬৫ লক্ষ টাকার হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

রাজধানী থেকে ৬৫ লক্ষ টাকার হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২’র সদস্যরা। মঙ্গলবার (৩০ মার্চ) রাত সোয়া ৯ টার দিকে কাওরানবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার ও হেরোইনগুলো উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, মো: শরিফুল ইসলাম (৩৮) ও মো: আরিফুল ইসলাম (২৮)।

র‌্যাব-২ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল জানতে পারে, মাদক ব্যবসায়ীদের একটি চক্রের কতিপয় সদস্য মাদকের একটি বড় চালান সীমান্ত এলাকা হতে পিকআপ যোগে রাজধানী ঢাকার তেজগাঁও থানাধীন কাওরান বাজার এলাকায় নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ মাদকের চালানটি আটক করার জন্য গোয়েন্দা নজর দারি শুরু করে এবং চালানটির গতিবিধি অনুসরণ করতে থাকে।

উক্ত মাদকের চালানটি আটকের নিমিত্তে মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে র‌্যাব-২ এর আভিযানিক দল রাজধানী ঢাকার তেজগাঁও থানাধীন কাওরানবাজারস্থ ৪এ জে টাওয়ার এর সামনে পাকা রাস্তার উপরে বিশেষ চেক পোষ্ট স্থাপন করে সন্দেহ ভাজান গাড়ি তল্লাশি করতে থাকে। অতপর ১টি নীল রংয়ের পিকআপ উক্ত স্থানে পৌঁছালে গাড়িটি সন্দেহ হলে থামার জন্য সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে কৌশলে পালানোর চেষ্টা কালে মাদক ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম ও মোঃ আরিফুল ইসলামকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের হেরোইনের চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে গাড়িতে হেরোইন আছে বলে স্বীকার করে। তাদের দেওয়া তথ্য মতে গাড়ির চালকের সিটের পিছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৫ লক্ষ টাকা মূল্যের ৬৪০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
প্রাথমিক অনুসন্ধান ও আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে মাদক সংগ্রহ করে পিকআপ এর মাধ্যমে বিভিন্ন কাচামাল পরিবহনের আড়ালে হেরোইন বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট হস্তান্তর করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামী থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/র‌্যাব-২’র নিউজ/এসআরসি-৩১

Development by: webnewsdesign.com