রাজধানীর টিকাটুলি এলাকার মেথরপট্টি এলাকার একটি তিনতলা ভবনের তৃতীয় তলার ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে কলোনিতে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনে সূত্রপাত এখনো জানা যায়নি।
Development by: webnewsdesign.com