বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মিরপুর ১২-এর ডি ব্লকের ২৯ নম্বর রোডের একটি বাড়িতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ পিয়ারুল (৩০) নামের এক যুবককে আটক করেছে।
শিশুটির বাবা বলেন, আমাদের ৭ বছরের এক ছেলে ও ৫ বছরের এক মেয়ে তাদের দুজনকে বাসায় রেখে আমরা স্বামী-স্ত্রী দুজনই কাজে বের হই।
তিনি আরো বলেন, আমাদের পাশেই আরেকটি পরিবার ভাড়া থাকে। সেখানে পিয়ারুল নামে তাদের এক আত্মীয় থাকে। দুপুরে আমার ছেলে বাসায় ছিল না। মেয়েকে একা পেয়ে দুপুরে পিয়ারুল তাকে ধর্ষণ করে। বাসায় ফিরলে মেয়ে তার মাকে সব ঘটনা খুলে বলে।
পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। শিশুটি আপাতত থানায় আছে।
রিপোর্টি লেখার সময় বুধবার দিনগত রাত ১২টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
Development by: webnewsdesign.com