রাজধানীতে র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক

সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | ৬:১৭ অপরাহ্ণ

রাজধানীতে র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক
apps

রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর শের-ই-বাংলানগর থানাধীন জি টি সি এল বিল্ডিং এর সামনে ৬০ ফিট রাস্তার ফুটপাত এলাকায় র‌্যাব-২ এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে কয়েকজন কিশোর অপরাধী কিশোর গ্যাং পারভেজ গ্রুপের ১। মোঃ সাগর @ রোমান(১৯), ২। মোঃ হাতেম আলী(১৯), ৩। মুক্তারুজ্জামান(১৯), ৪। মোঃ রাকিব সিকদার(২০), ৫। মোঃ আলামিন হোসেন(১৯), আইনের সাথে সংঘাতে জড়িত শিশু ৬। মোঃ হৃদয় (১৬) এবং ৭। মোঃ জীবন(১৬)কে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ২টি ছুরিসহ গ্রেফতার করে।

আটককৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই স্থানীয় কিশোর গ্যাং পারভেজ গ্রুপের সক্রিয় সদস্য। তারা ইয়াবা, গাঁজা ইত্যাদি নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত এবং তারা নিজেরাও নেশা জাতীয় দ্রব্য সেবন করে থাকে।

আরও ব্যাপক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা জানায় যে, গ্রুপ লিডার পারভেজের নেতৃত্বে এই কিশোর অপরাধী গ্রুপ ডিএমপি ঢাকার শেরেবাংলা নগর থানার বিএনপি বস্তি, শিশুমেলা, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন, ক্রয়-বিক্রয়, চুরি ছিনতাই, মারামারিসহ মহিলাদের ইভটিজিং করে অত্র থানা এলাকায় আইন শৃংখলা বিঘ্ন ঘটিয়ে আসতেছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই এবং নানা অপকর্মের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ আবদুল্লাহ আল মামুন।

Development by: webnewsdesign.com