রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৭৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ শনিবার (১০ অক্টবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ওয়ালিদ হোসেনের ভাষ্যমতে, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাত হাজার ৯৩৬ পিস ইয়াবা, ৩২৫ গ্রাম ৩৫ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ১৮০ গ্রাম গাঁজা ও ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওয়ালিদ হোসেন।
Development by: webnewsdesign.com