রংপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক দালাল চক্রের ৬ জন গ্রেপ্তার

রবিবার, ১৮ অক্টোবর ২০২০ | ৩:০২ অপরাহ্ণ

রংপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক দালাল চক্রের ৬ জন গ্রেপ্তার
apps

শনিবার (১৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মুত্তাকী ইবনু মিনান এর নির্দেশে অতিঃ উপ-পলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে এসআই আবু সায়ুম তালুকদার, এসআই নাজমুল এবং অন্যান্য অফিসার ফোর্স সহ আরপিএমপি, রংপুর এর কোতয়ালী থানাধীন পপুলার ডায়াগনস্টিক সেন্টর-১ এর সামনে থেকে রোগীদের ইচ্ছাকৃতভাবে বাধাপ্রদান করে ভীত প্রদর্শন পূর্বক বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার/ক্লিনিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মারমুখী আচরণের মাধ্যমে শান্তি বিঘ্নিত করার অপরাধে আসামী ১। মোঃ বাবু মিয়া (৪৬), পিতা- মৃত অব্দুল ওহাব, সাং-শতরঞ্জি পাড়া, ২। মোঃ ছাদিকুল ইসলাম (২৫), পিতা- মোঃ শবজল হোসেন, সাং- শিমুলবাগ, ৩। মোঃ আইয়ুব আলী (৫০), পিতা-মৃত জসিম উদ্দিন, সাং-নিয়ামত উদ্দিন, ৪। মোঃ গোলজার মিয়া (৪৮), পিতা-মোঃ বাবলু মিয়া, সাং-ধাপ শিমুলবাগ, সর্ব থানা-কোতয়ালী মহানগর-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় রংপুর মহানগরী আইন, ২০১৮ এর ৭৮ ধারায় অপরাধ করার অপরাধে ১০২ ধারায় গ্রেফতার করা হয়।

Development by: webnewsdesign.com