রংপুরে শিক্ষক দিবস উপলক্ষে বিশিষ্ট শিশুতোষ চিত্রশিল্পী মোঃ জাফর আলী ও মিজানুর রহমান মিসুকে স্মারক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাৎসরিক সম্মেলন করেছে সাংস্কৃতিক সংগঠন সৃজন একাডেমি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এতে বক্তব্য রাখেন, জেলা কালচারাল অফিসার কে.এম আরিফুজ্জামান, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফুল হক রুজু, বিশিষ্ট সাংবাদিক আঞ্জুমনোয়ারা খাতূন রেখা মনি,, মাহমুদ উন নবী ডলার।
বক্তারা বলেন, যে সকল তরুনরা সংস্কৃতি চর্চার মধ্যে থাকে তারা কখনও ভুল পথে যেতে পারে না। বাংলা সংস্কৃতি মানুষকে প্রকৃত রূপে মানুষ করে তোলে। তাই সকলেরই উচিত তাদের সন্তানদের বাংলা সংস্কৃতি শিক্ষা দেয়া। অনেক অভিভাবক মনে করে তাদের ছেলে-মেয়ে সাংস্কৃতিক সংগঠন বা একাডেমির সাথে জড়িত থাকলে তারা পড়াশোনায় পিছিয়ে পড়বে। তবে তাদের এ ধারণা সম্পূর্ণ ভুল। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা করেও অনেকে ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন এমন হাজার হাজার উদাহরণ রয়েছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Development by: webnewsdesign.com