রংপুরে সংবাদকর্মীর উপর পুলিশী হামলার ঘটনায় পরপর দু’দফা সময় চেয়ে মেট্রোপলিটন পুলিশ পদক্ষেপ না নেয়ায় ৩ দিনের আন্দোলন কর্মসূচীর মধ্যে রবিবার (২৯ নভেম্বর) রংপুর জেলা প্রশাসক বরাবর স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
এসময় টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুর এর ব্যানারে রংপুরের সকল সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উলেখ্য গত ১৭ নভেম্বর বিকেলে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে পেশাগত দায়িত্বপালন করার সময় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন লিমন রহমানকে সংঘবদ্ধভাবে ১০-১৫ জন পুলিশী পিটিয়ে ও লাথি মেরে গুরুতর আহত করে।
এ ঘটনায় তাৎক্ষনিক রংপুরে কর্মরত সকল সাংবাদিকরা বিক্ষোভ করলে পুলিশ প্রশাসন তদন্ত কমিটি গঠন করে ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশসহ দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। টিসিএ ঘটনার ফুটেজ পুলিশের কাছে সরবরাহ করেছে। ঘটনার ৭২ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও তারা দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি।
Development by: webnewsdesign.com