রংপুরের মমিনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দপ্তরি নজরুল ইসলামের বাড়িতে শেফালী বেগম নামে এক স্বামী পরিত্যাক্তার বিয়ের দাবীতে অনেশন। শুক্রবার বিকেল ৩ টায় মমিনপুর ইন্জিনিয়ার পাড়ায় এ ঘটনাটি ঘটে, এ বিষয়ে অনশনরত মহিলা শেফালি বেগম জানান নজরুল দীর্ঘ ৬ বছর ধরে বিয়ের প্রোলভন দেখিয়ে ভাউজের বাসা, লেচু বাগান সহ বিভিন্ন জায়গায় নিয়ে শারিরীক মেলামেশা করতো, যখন তার বাসায় যাই তখন তার মেয়ে তার নিজ বাড়ির সুকেস ভেঙে, কাপড় চোপড় তছনছ করে আমাকে পিড়া দিয়ে মেরে হুমকি দেয় যে, আমাকে ডাকাতির মামলায় দিবে।
শেফালির পুত্র জনিশাহ এর স্ত্রী মোকাদ্দিসা জানান বিভিন্ন দিন এসে নজরুল আমাদের বাসায় আমার শাশুড়ীর সাথে মেলামেশা করে, আমরা বললে আমাদের জানান যে তাকে নজরুল বিয়ে করবে কিন্তু যখন সে বিয়ে করছে না তখন আমার শাশুড়ী তার বাসায় গিয়ে উঠলে সেখানে তাকে লাঞ্চিত করে তাই আমি ৯৯৯ নাম্বারে কলকরে আইনি সহায়তা চাই।
অভিযুক্ত নজরুলের মেয়ে নাজমিন জানান ৬ বছর ধরে যে আমার বাবা তার সাথে মেলামেশা করতো তখন কোথায় ছিলো আজ হঠাৎ করে সে কেনো আমাদের বাসায় আসলো, আমাদের বাসায় এসে আমার মায়ের সোনার হার নিয়ে গেছে সে কোথায় রাখছে তা আমি জানতে চাই,সে প্রমান নিয়ে আসুক, অভিযুক্ত নজরুল জানান আমার স্ত্রী এখন স্টোক করে হাসপাতালে রয়েছেন, শেফালি কে আমিরচিনি ও জানি আমার ভাবিও হয়।
ব্যাপারটি নিয়ে এর আগে দেড়লাখ টাকায় নিয়ে ইউপি সদস্য ও চেয়ারম্যানের উপস্থিতিতে শত,শত গ্রামবাসীকে নিয়ে মিমাংসার চেষ্টা করেছিলাম কিন্ত সে টাকা নেয় নি। এ দিকে ৯৯৯ কল দেয়ার কারনে দ্রুত অভিযুক্ত আসামি নজরুল কে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
Development by: webnewsdesign.com