যশোরে ডিবি পুলিশের পরিদর্র্শক, সেবিকাসহ ও একই পরিবারের ৩ জনসহ নতুন করে আরও ২৭ জনের কোভিড-১৯ করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের একজন সেবিকা রয়েছেন। এই নিয়ে
আজ সোমবার পর্যন্ত জেলায় ৩৬৭১ জন করোনায় আক্রান্ত হলেন।
যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে পাঠানো ১৬৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়। তাতে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে যশোর সদর উপজেলায় ১৭ জন, শার্শা উপজেলায় ১ জন, চৌগাছা উপজেলায় ১ জন, মণিরামপুর উপজেলায় ১ জন, ও অভয়নগর উপজেলায় ৭ জন। ডা. রেহেনেওয়াজ আরও জানান, এদিন ২৯ জনের করোনামুক্ত ঘোষণা করা হয়। এছাড়া ১০৭ জনের নমুনা পরীক্ষার জন্য জেনোম সেন্টারে পাঠানো হয়েছে।
যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আদনান ইমতিয়াজ জানান, সদরে ১৭ জনের মধ্যে উল্লেখযোগ্য হলেন, পুরাতন কসবায় বসবাসকারী ডিবি পুলিশের পরিদর্শক মাসুম গাজী (৩৬), কারবালা এলাকার বাসিন্দা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকা লক্ষী মন্ডল (৩১), ঘোপ সেন্ট্রাল রোডের বাসিন্দা হাসি (৭০), লালদীঘি দক্ষিণপাড়ের বাসিন্দা আলমগীর (৫৫), খড়কি এলাকার শারমিন (৩৪), খোলাডাঙ্গা এলাকার একই পরিবারের শাহ আলম (৫০), সালেহা (৪৫), মনোয়ারা (৪২) ও কাশিমপুর ইউনিয়নের খোঁজারহাট গ্রামের ইনামুল হক (৩৫)।
পুলিশ কর্মকর্তা মাসুম গাজী ও হাসি বেগম যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।
যবিপ্রবির অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানিয়েছেন, সোমবার জেনোম সেন্টারে যশোরের ২৭ জন ছাড়াও মাগুরা জেলার ৩১ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে কোভিডের জীবাণু পাওয়া গেছে।
সবমিলিয়ে ১৯৬ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা পজিটিভ এবং ১৬৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, এই পর্যন্ত জেলার ১৫২৯৬ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ১৪২৭৭ জনের। এরমধ্যে ৩৬৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৪২৪ জন। আর ৫০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা ও খুলনার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮ জন।
Development by: webnewsdesign.com