ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

যশোরে গণপিটুনিতে নিহত ৩

জেলা প্রতিনিধি
সোমবার, ১৩ জানুয়ারি ২০২০   ২৮৪ বার পঠিত
যশোরে গণপিটুনিতে নিহত ৩

যশোরের গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোর চারটার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ায় রেলক্রসিয়ের সামনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তাদের বয়স অনুমানিক ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে হবে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে একটি পিকআপে করে কয়েকজন চোর যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে আসেন। তারা খোরশেদ আলীর গোয়ালে ঢুকে তিনটি গরু চুরি করে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চিৎকার দিলে এলাকাবাসী চোরদের ধাওয়া করে। এছাড়া মসজিদের মাইকে গরু চুরির বিষয়টি জানানো হয়। পরে দেড় ঘণ্টার মতো ধাওয়া করার পর প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ায় রেলক্রসিয়ের সামনে তিন চোরকে ধরে ফেলেন গ্রামবাসী। পরে তিন চোরকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে দুইজন মারা যান। অপরজন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন মারা গেছেন। তিনটি গরু উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নামপরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa