যশোরের অভয়নগরে যুবককে গুলি করে হত্যা

রবিবার, ১৮ অক্টোবর ২০২০ | ১০:৩৭ পূর্বাহ্ণ

যশোরের অভয়নগরে যুবককে গুলি করে হত্যা
apps

যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে আল মামুন (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ওই গ্রামের খবির উদ্দিনের বাড়ির পাশে আল মামুনকে গুলি করে হত্যা করা হয়। নিহত মামুন অভয়নগর থানাধীন শুভরাড়া গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম জানান, একই গ্রামের গফুর ফকিরের ছেলে রিপন ফকির (৩০) ও সুবিদ আলীর ছেলে বিল্লালের (২২) সাথে পূর্ব শত্রুতা ছিলো। শনিবার বিকেল ৫টার দিকে আল মামুন গ্রামের খবির উদ্দিনের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। সেসময় রিপন ও বিল্লাল তাকে লক্ষ্য করে তিনটি গুলি করে পালিয়ে যায়।

পরে আশেপাশের লোকজন গুরুতর আল মামুনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে আল মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হচ্ছিল। পথিমধ্যে সন্ধ্যা ৭টার দিকে মামুনের মৃত্যু হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অপরাধী দুজনকে আটকের জন্য বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

Development by: webnewsdesign.com