ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ | ৬:৫২ অপরাহ্ণ

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ডিবি ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর নির্দেশে এস আই (নিঃ) মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ গৌরীপুর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় গৌরীপুর থানাধীন বলুহা এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৩৯) কে গ্রেফতার করে।

 

আসামীর পিতা- মোঃ আবুল কাশেম, মাতা- মোছাঃ নাজমুন নাহার, সাং- ইয়ারপুর, থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ।

Development by: webnewsdesign.com