২০১৬ ইং সনের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়িতে মিথ্যা গুজব রটিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে হেযবুত তওহীদের দুই সদস্যকে নৃশংসভাবে হত্যা, বাড়িঘর লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের বিচারের দাবিতে ও উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় ময়মনসিংহ প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। এতে মূল্য বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদের ময়মনসিংহ জেলার সভাপতি মোঃ রহমত উল্লাহ ( রানা)।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় ক মিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক বাপ্পা। উক্ত সাংবাদিক সম্মেলন আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, রাজনৈতিক সম্পাদক মিলন,জেলার সদস্য মাসুদ বেপারি সহ সংগঠনের অনন্য সদস্যগণ।
লিখিত বক্তব্যে বলেন,গত ২৬ বছরে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী হেযবুত তওহীদের সদস্যদের উপর হামলা চালিয়েছে ও হেযবুত তওহীদের এমামের বাড়িতে হামলার সাথে জড়িতদের বিচারের দাবিসহ মোট ১১ দফা দাবি উত্থাপন করা হয়।
Development by: webnewsdesign.com