ময়মনসিংহে মসিকের উদ্যোগে ১৫ দিন ব্যাপী আলোচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ | ৭:০৩ অপরাহ্ণ

ময়মনসিংহে মসিকের উদ্যোগে ১৫ দিন ব্যাপী আলোচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন
apps

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ ইং এবং স্বাধীনতার সূর্বণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ১৫ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

গত ১৬ মার্চ মঙ্গলবার বিকাল ৩ টায় ময়মনসিংহ নগরীর টাউনহল মোড়ের তারেক স্মৃতি অডিটোরিয়াম এর সামনে উক্ত আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য -৩২৬ এর মনিরা সুলতানা মনি এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। উক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী সহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর আয়োজনে দূর্লভ আলোকচিত্র প্রদর্শনী ১৬ মার্চ থেকে আগামী ৩১ মার্চ (১৫ দিন ব্যাপী) অনুষ্ঠান চলবে।

Development by: webnewsdesign.com