ময়মনসিংহে বঙ্গবন্ধু শিশু একাডেমীর উদ্যোগে শেখ রাসেল’র জন্মোৎসব পালিত

রবিবার, ১৮ অক্টোবর ২০২০ | ৬:০৯ অপরাহ্ণ

ময়মনসিংহে বঙ্গবন্ধু শিশু একাডেমীর উদ্যোগে শেখ রাসেল’র জন্মোৎসব পালিত
apps

ময়মনসিংহে ব্যাপক ঝাক-জমক ও উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুযোগ্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নেতৃবৃন্দ ময়ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা এড. মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে রবিবার (১৮ অক্টোবর) সকালে দলীয় কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে ১৮ অক্টোবর সকাল ১০টায় বঙ্গবন্ধু শিশু একাডেমীর উদ্যোগে ময়মনসিংহের জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক বুদ্ধিজীবী ও জাতীয় দৈনিক বাংলাসময়ের সম্পাদক ও প্রকাশক সুভাষ সিংহ রায়। অনুষ্ঠানটি বঙ্গবন্ধু শিশু একাডেমির সভাপতি অধ্যাপক দিলরুবা সারমিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শরীফুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, যুগ্ম সাধারন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক ড. সিরাজুল ইসলাম, বাংলার মুখ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ লে. কর্নেল (অবঃ) ড. মোঃ শাহাব উদ্দিন, জেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দ্বীন ইসলাম ফখরুল, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর ভাষাণী, মহানগর আওয়ামিলীগের উপদেষ্টা বাবু প্রদীপ ভৌমিক, জেলা আওয়ামিলীগের সদস্য এড. এমদাদুল হক সেলিম, মহিলা আওয়ামী লীগের সভাপতি নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার, ময়মনসিংহ মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডাঃ সেজুতী, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জামাল উদ্দীন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ শওকত উসমান লিটন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সুভাস সিংহ রায় বলেন, বাংলাদেশে মধ্যে যে জেলাটি সবচেয়ে বেশি মনে মাঝে আছে ও ভালোবাসি সেটা হলো ময়মনসিংহকে কারন ১৯৭৬ সালে ১৮ অক্টোবরে শেখ রাসেলের একমাত্র জন্মদিন পালন করা হয়ছিল ময়মনসিংহে ৪ টি জেলায়। তিনি আরোও বলেন আমাদের তরুন প্রজন্মকে বঙ্গবন্ধু জীবনী সম্পর্কে জানতে হবে এবং প্রত্যেকটা আওয়ামীলীগের কর্মীকে বঙ্গবন্ধু আত্নজীবনী ভালো করে বুঝতে হবে।

আলোচনা সভা শেষে কেক কেটে ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শেখ হাসিনার জীবনী বইটি ও সাটিফিকেট তুলে দেওয়া মাধ্যামে শেখ রাসেলের জন্মদিন উদযাপনের কার্যক্রম শেষ করা হয়। উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহন করেন।

Development by: webnewsdesign.com