বাংলাদেশ তাঁতীলীগের ১৮ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে গত ১৯ মার্চ ( শুক্রবার) সন্ধ্যা ৬ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ইকরামুল হক টিটু।
উদ্বোধন হিসাবে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। বাংলাদেশ তাঁতীলীগ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি এ কে এম আনিসুজ্জামান দুলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারজানা আক্তার বেবি এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এ খান মাহি সহ প্রমুখ।
এছাড়াও স্বপ্না খন্দকার সহ মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com