ময়মনসিংহে ডিবি’র অভিযানে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ২৮ নভেম্বর ২০২০ | ৭:২২ অপরাহ্ণ

ময়মনসিংহে ডিবি’র অভিযানে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ২৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই রোধে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই অংশ হিসাবে ডিবির এস আই আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ শুক্রবার (২৭ নভেম্বর) ভালুকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে ভালুকা বাজার থেকে ২ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ শাহীনকে গ্রেফতার করে। ত্রিশালের ধলাপাড়ার নুরুল ইসলামের ছেলে। এছাড়া এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ শনিবার ত্রিশালের বাহাদুরপুর থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রতন মিয়াকে গ্রেফতার করে।

সে আলালপুর পূর্বপাড়ার আবুল কালামের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা হয়েছে। ২৮ নভেম্বর রোজ শনিবার গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।

Development by: webnewsdesign.com