ময়মনসিংহে জেলা পুলিশের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইন

রবিবার, ২১ মার্চ ২০২১ | ৬:৩৪ অপরাহ্ণ

ময়মনসিংহে জেলা পুলিশের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইন
apps

ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে ২১ মার্চ রোজ রবিবার সকালে করোনার (কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউ (ধাপ) মোকাবেলায় স্বাস্থ্যবিধি/মাস্ক ক্যাম্পেইন করা হয়

ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকায় এ কমসূচির উদ্বোধন করেন ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূইঞাঁ, অতিরিক্ত ডি আই জি, ময়মনসিংহ রেঞ্জ। মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা।

এ সময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান,সদর উপজেলার চেয়ারম্যান মোঃ আশরাফ হোসাইন, নুরুজ্জামান খোকন, সভাপতি, সেচ্ছাসেবক লীগ, ময়মনসিংহ; মোঃ জাহাঙ্গীর আলম, সভাপতি, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টি, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. কে আর ইসলাম, মমতাজ উদ্দিন সভাপতি, ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি,আব্দুস সালাম, সভাপতি, ময়মনসিংহ জেলা মটর শ্রমিক ইউনিয়ন, ছানোয়ার হোসেন চানু,সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা মটর শ্রমিক ইউনিয়ন।

এ সময় পথচারী, পরিবহন শ্রমিক, যাত্রী সহ সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ ট্রাপিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ, এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ। উল্লেখ থাকে যে ক্যাম্পেইনের মূল লক্ষ্য হচ্ছে সঠিকভাবে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ব্যবহার করুন,নিজে নিরাপদ থাকুন,অন্যকে নিরাপদ রাখুন এবং দেশকে সুরক্ষিত রাখুন

Development by: webnewsdesign.com