ময়মনসিংহের ধোপাখলা এলাকায় নির্মিত আরসিসি রাস্তা ও ড্রেন উদ্বোধন

বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | ৭:৩৫ অপরাহ্ণ

ময়মনসিংহের ধোপাখলা এলাকায় নির্মিত আরসিসি রাস্তা ও ড্রেন উদ্বোধন
apps

ময়মনসিংহ মহানগরের ১৩ নং ওয়ার্ডে নির্মিত বিভিন্ন রাস্তা ও ড্রেন বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

এ সময় উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন ১৩, ১৪, ১৫ নং সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রোকেয়া হোসেন, আকুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সুসা সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ মাসুম, কৃষকলীগ নেতা আবু রায়হানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

কাজের তদারকিতে ছিলেন সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ। উল্লেখ্য ধোপাখলা মোড় হতে উপজেলা পরিষদ পর্যন্ত, ক্যাডেট কলেজের পশ্চিম ও উত্তর পার্শে, উপজেলা পরিষদ হতে আর.কে মিশন রোড কালর্ভাট পর্যন্ত ড্রেন ও আর সিসি রাস্তা নির্মাণ কাজ শেষে উদ্বোধন করা হয়েছে। নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় ৮ কোটি টাকা।

Development by: webnewsdesign.com